দুই চিকিৎসকের মৃত্যুতে বিএসএমএমইউর উপচার্যের শোক প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: দুই চিকিৎসক অধ্যাপক ডা. টি আই এম আব্দুল্লাহ আল ফারুক ও ডা. রাজিব ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত গণমাধ্যমকে পাঠানো এক শোক বর্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জন্সের সিনিয়র সহ-সভাপতি, রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিআইএম আব্দুল্লাহ আল ফারুক ও বিএসএমএমইউর নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ডা. রাজিব ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক বার্তায় অগ্নিদগ্ধ হয়ে ডা. রাজিব ভট্টাচার্যের অকাল মৃত্যুকে অত্যন্ত বেদনাদায়ক এবং এক সম্ভাবনাময় চিকিৎসকে হারানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ডা. রাজিব ভট্টাচার্যের বড়ই অসময়ে চলে যাওয়ায় দেশে নিউরোসার্জারির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, অধ্যাপক ডা. টিআইএম আব্দুল্লাহ আল ফারুক দেশের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায় যে অবদান রেখে গেছেন জাতি তা চিরদিন মনে রাখবে।
বিএসএমএমইউর রেসিডেন্ট ডা. রাজিব ভট্টচার্যের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ টি এম মোশারেফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কে এম তারিকুল ইসলাম।
উল্লেখ্য আজ সকালে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন রাজধানীর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক। একইদিন সকালে গত ২২ জুলাই রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় স্যানিটাইজারের অগ্নিকাণ্ডে দগ্ধ ডা. রাজীব ভট্টাচার্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মারা যান।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬