২৪ জুলাই, ২০২০ ০৮:৩২ পিএম

স্বাস্থ্যের সাবেক মহাপরিচালকের গ্রেপ্তার চেয়ে উকিল নোটিস

স্বাস্থ্যের সাবেক মহাপরিচালকের গ্রেপ্তার চেয়ে উকিল নোটিস

মেডিভয়েস ডেস্ক: সদ্য পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদেকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) উকিল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এ সময় তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা চেয়েছেন তিনি।

আজ শুক্রবার (২৪ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ল-ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু স্বারাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে ইমেইল ও কুরিয়ারে এ নোটিস পাঠিয়েছেন।

এতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতি অব্যবস্থাপনার চিত্র দেখে এটা প্রমাণিত হয় যে, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা চরমে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পাওয়া অধিকাংশ করোনা হাসপাতালের লাইসেন্সের মেয়াদ নেই বলে জানা গেছে। করোনা সংক্রমণের শুরু থেকেই দুর্নীতি শুরু হয়েছে।  করোনাকালেও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রীর কেনাকাটায়ও দুর্নীতি করা হয়েছে।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের পদত্যাগকারী সাবেক ডিজি সংস্থাটির প্রধান হিসেবে এসবের দায় এড়াতে পারেন না। করোনা মহামারির এই সংকটকালে পুরো জাতি যখন ভীষণভাবে উদ্বিগ্ন, যখন প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সরকারি হিসেবে দেশে গড়ে প্রতিদিন প্রায় ৪০ জন করে করোনা রোগী মারা যাচ্ছেন তখন স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা ক্ষমার অযোগ্য অপরাধের শামিল। তাই স্বাস্থ্যখাতের জবাবদিহিতাহীন দুর্নীতির দায় অবশ্যই সাবেক ডিজিকে বহন করতে হবে। জেকেজি ও রিজেন্ট হাসপাতালের প্রতারণা এবং রিজেন্ট হাসপাতালের চুক্তি স্বাক্ষরের দায় অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরকেই নিতে হবে।

এছাড়াও নোটিশে অধ্যাপক আবুল কালাম আজোদের দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুসারে গ্রেফতারের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে যথাযথ নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারী চলাকালীন সময়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতা, রিজেন্ট, জেকেজি কেলেঙ্কারিসহ করোনা মোকাবেলায় অধিদপ্তরের ব্যার্থতার জেরে গত ২১ জুলাই ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেন। পরে গতকাল ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণে করে প্রজ্ঞাপন জারি করে। একই দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমকে অধিদপ্তরের ডিজি হিসেবে নিয়োগ প্রদান করে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক