সাহেদ যতই ক্ষমতাবান হোক, শাস্তি হবেই: স্বরাষ্ট্রমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিজেন্ট হাসপাতালে চেয়ারম্যান সাহেদ যতই ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অপরাধ করে ফোন দিলে কোনো কাজ হবে না, অপকর্মের সাজা পেতেই হবে। শাহেদ যে কাজ করেছে শাস্তি তাকে পেতেই হবে।
তিনি বলেন, মিডিয়াতে সাহেদের যেসব অপরাধের অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত চলছে। র্যাব এবং পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্ত শেষে রহস্য উদঘাটন হলে জানা যাবে সে কতটা দুর্নীতি করেছে কার সঙ্গে কিভাবে প্রতারণা করেছে। তখন সব গণমাধ্যমের কাছে তুলে ধরা হবে।
আসাদুজ্জামান আরো বলেন, সে যদি প্রকৃত অপরাধী হয় তাহলে তাকে ছাড় দেয়ার প্রশ্নই আসে না। খুব দ্রুতই রহস্য উদঘাটন হবে ।
এর আগে, নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়, উত্তরা ও মিরপুর শাখা একে একে সিলগালা করে দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে শাহেদের বিরুদ্ধে মামলা করেছে র্যাব। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) পুলিশের পক্ষ থেকে ইমিগ্রেশন বিভাগকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে সেখানেও অনুমোদনহীন টেস্ট কিট ও বেশ কিছু ভুয়া রিপোর্ট পাওয়া গেছে। এজন্য রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় সিলগালা করা হয়েছে। এ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সারোয়ার আলম আরও জানান, এ সব অপরাধ ও টাকার নিয়ন্ত্রণ চেয়ারম্যান শাহেব (রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ) নিজে করতেন অফিসে বসে। এই অপকর্মগুলো রিজেন্টের প্রধান কার্যালয় থেকেই হতো বিধায়, এটি সিলগালা করা হয়েছে। পাশাপাশি রোগীদের স্থানান্তর করে হাসপাতাল দুটিও সিলগালা করা হয়েছে।
প্রসঙ্গত, নানা অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। পরে সোমবার রাতেই মো. মোহাম্মদ শাহেদের মালিকানাধীন হাসপাতাল থেকে অননুমোদিত র্যাপিড টেস্টিং কিট ও একটি গাড়ি জব্দ করা হয়।
-
২১ অগাস্ট, ২০২৩
-
২০ সেপ্টেম্বর, ২০২১
-
২৮ সেপ্টেম্বর, ২০২০
-
২৫ সেপ্টেম্বর, ২০২০
-
২৬ অগাস্ট, ২০২০
-
১৬ অগাস্ট, ২০২০
করোনা পরীক্ষায় জালিয়াতি
রিজেন্ট হাসপাতালের ৮ কর্মকর্তা রিমান্ডে
-
১০ অগাস্ট, ২০২০
-
০৬ অগাস্ট, ২০২০
-
২৬ জুলাই, ২০২০
-
২৬ জুলাই, ২০২০