করোনায় প্রবীণ চিকিৎসক মুজিবুল হক চৌধুরীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবীণ চিকিৎসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর বাবা ডা. মুজিবুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ৩টায় সিলেট নগরের মাউন্ড এডোরা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সূত্রে জানা যায়, সম্প্রতি মুজিবুল হক চৌধুরী, তার স্ত্রী ফাতেমা রওশন আরা চৌধুরী ও তাদের বড় ছেলে ড. এনামুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাদেরকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ড. এনামুলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তকে গত ৪ জুলাই তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার মা এখন অনেকটাই সুস্থ থাকায় বাসায় আইসোলেশনে আছেন। তবে করোনা যোদ্ধে হেরে গেছেন ডা. মুজিব।
ডা. মুজিবুল হক চৌধুরী সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দরগা ঝর্ণারপাড় এলাকায় নিজ বাসভবনে অবসর জীবনযাপন করছিলেন।
তার মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬