নতুন দুই হাজার চিকিৎসকের বেতন বিলের কপি জমার নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: সদ্য নিয়োগপ্রাপ্ত ৩৯তম বিশেষ বিসিএসের ২ হাজার চিকিৎসককে তাদের বেতন বিলের হার্ড কপি বিভাগীয় চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে দাখিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অর্থ) ডা. শেখ মো. মনজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়ো হয়।
এতে বলা হয়, গত ১২ মে যোগদানকৃত ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগ পাওয়া দুই হাজার চিকিৎসকের বেতন ও উৎসব ভাতা হার্ড কপির মাধ্যমে পরিশোধ করা হবে। এ লক্ষ্যে আনলাইন ফিক্সসেশনসহ ট্রেজারী থেকে ভেরিফিকেশন নাম্বার পাওয়ার পর ফিক্সসেশন কপিসহ সংশ্লিষ্ট মাসের বেতন বিলের হার্ড কপি বিভাগীয় চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে দাফিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, চিকিৎসকরা বিভাগ অনুযায়ী নির্দিষ্ট দিনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফিক্সসেশন কপিসহ সংশ্লিষ্ট মাসের বেতন বিলের হার্ড কপি জমা দিতে পারবেন।
প্রসঙ্গত, করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ৩৯তম বিশেষ বিসিএসের নন-ক্যাডার চিকিৎসকদের মধ্য থেকে গত ১২ মে দুই হাজার জনকে সহকারী সার্জন পদে নিয়োগ দেয় সরকার।
-
৭ ঘন্টা আগে
-
৯ ঘন্টা আগে
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
-
০৩ জুলাই, ২০২৬
-
০২ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬