২০ জুন, ২০২০ ১২:২৯ পিএম

করোনায় ডা. শফিকুল ইসলামের মৃত্যু

করোনায় ডা. শফিকুল ইসলামের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) প্রথম ব্যাচের শিক্ষার্থী ডা. শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২০ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) সিনিয়র সহসভাপতি ডা. মিজানুর রহমান।

তিনি জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড এর প্রথম ব্যাচের ছাত্র ও আমাদের অনেকের অতি শ্রদ্ধাভাজন শিক্ষক (ফিজিওলজি) শফিকুল ইসলাম স্যার মরণঘাতী করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। আল্লাহ পাক তাঁকে জান্নাত বাসী করুন - আমিন।

স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা মিটফোর্ডে প্রথম বর্ষে ভর্তি হয়েই যার প্রাণবন্ত ছোঁয়া ও উৎসাহে উজ্জীবিত হয়ে উঠেছিলাম, তিনি এই শফিক স্যার। আমাদেরকে বন্ধুর মতো আপন করে নিয়েছিলেন। আমাদের মেডিকেলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটা স্তম্ভ ছিলেন তিনি। সব ছাত্র ছাত্রীদের সমান দৃষ্টিতে দেখতেন। তবে আমাকে একটু বেশী পছন্দ করতেন বলে টের পেতাম। প্রফেশনাল পরীক্ষায় সবাইকে পাশ করানোর জন্য ব্যস্ত হয়ে পড়তেন।

ডা. শফিকুল ইসলামের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। 

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক