১৮ জুন, ২০২০ ১০:৩৬ এএম

দ্রুততম সময়ে ফাইনাল প্রফ পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দ্রুততম সময়ে ফাইনাল প্রফ পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
দ্রুততম সময়ে ফাইনাল প্রফ পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্থগিত হয়ে যাওয়া ফাইনাল প্রফ পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ভবনে সামনে এ মানববন্ধন করেন তারা। 

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন প্রায় অর্ধশতাধিক পরীক্ষার্থী। তারা জানান, দ্রুততম সময়ে ফাইনাল প্রফ দিয়ে জাতির এই ক্রান্তিলগ্নে চিকিৎসা সেবা দিতে আগ্রহী তারা। 

এ সময় তাদের হাতে বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন দেখা যায়। এতে লেখা ছিল ‘করোনার এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে থাকতে চাই, দেশের সেবা করতে চাই, ‘স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জুলাই/আগস্টে পরীক্ষা দিতে চাই, সেপ্টেম্বরে ইন্টার্ন হিসেবে জনগণের সেবা দিতে চাই’, ‘শুধুমাত্র একটি পরীক্ষার জন্য কেন থমকে থাকবে ডাক্তার হওয়ার প্রক্রিয়া’, ‘প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ চূড়ান্ত পেশাগত পরীক্ষা নিয়ে দেশের সেবায় সুযোগ দেওয়া হোক’, ‘যুদ্ধের সময় যোদ্ধা নিয়োগ বন্ধ রাখবেন না’, ‘দ্রুত ফাইনাল প্রফ নিয়ে স্বাস্থ্য খাতে দুই হাজার ডাক্তার বাড়বে’, ‘ইন্টার্ন হিসেবে যোগ দিলে দেশে ও দশের সুফল হবে’, ইত্যাদি। 

উদ্ভূত পরিস্থিতিতে মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তিনটি দাবি জানিয়েছেন। এগুলো হলো: 

১. বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মতৈক্য এবং বিএমডিসির সার্বিক সহযোগিতায় অনতিবিলম্বে এমবিবিএস মে ২০ ফাইনাল প্রফ নেওয়ার ব্যবস্থা করা। 

২. চলমান করোনা সংকট মোকাবেলায় ইন্টার্ন ঘাটতি পূরণে প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি সংস্করণের উদ্যোগ নেওয়া। 

৩. বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রতা সমাধানে আপাতত মেডিকেল কলেজের তত্ত্বাবধানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক