০৯ জুন, ২০২০ ০৯:৪২ এএম

করোনা উপসর্গে খ্যাতনামা চিকিৎসক আনোয়ার হোসেনের মৃত্যু

করোনা উপসর্গে খ্যাতনামা চিকিৎসক আনোয়ার হোসেনের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বরিশালের খ্যাতনামা চিকিৎসক আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের মালিক এবং অর্থোপেডিক সার্জারির খ্যাতনামা চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বাড্ডায় এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ডা. আনোয়ার হোসেনকে বরিশাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। পরে তাকে বাড্ডার এএমজেড হাসপাতালে ভর্তি করা।

জানা গেছে, এর আগে উপসর্গ গোপন করে রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসা নেন কিছু করোনা রোগী। একপর্যায়ে গত সপ্তাহে হাসপাতালের দুজন কর্মীর শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তিন থেকে চারদিন আগে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন ডা. আনোয়ার।

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) অধ্যক্ষ ডা. অসীত ভূষন জানান, সোমবার সকালে ডা. আনোয়ারের শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যায়। এ অবস্থায় গতকাল সোমবার দুপুরে গুরুতর অবস্থায় হেলিকপ্টারে করে তাঁকে বরিশাল থেকে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় বেশ কয়েকটি হাসপাতালে আইসিইউ সুবিধা খালি না পাওয়ার পর তাঁকে বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক