২৪ মে, ২০২০ ১২:২৩ পিএম

মুগদা হাসপাতালের পরিচালকের পদ থেকে ডা. শাহ গোলাম নবীকে অব্যাহতি

মুগদা হাসপাতালের পরিচালকের পদ থেকে ডা. শাহ গোলাম নবীকে অব্যাহতি
ডা. শাহ গোলাম নবী। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. শাহ গোলাম নবী তুহিনকে হাসপাতালের পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও আর চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোত্তালিব হোসেনকে ওএসডি করা হয়েছে।

শনিবার (২৩ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শাহ গোলাম নবী নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। 

এদিকে একই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত  হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. মো. আবুল হাসেম শেখ। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনরেল হাসপাতালের পরিচালকের রুটিন দায়িত্ব পালন করবেন।

হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

এবার সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক