২৩ মে, ২০২০ ১০:৪৮ এএম

সিলেটে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

সিলেটে করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু
আবুল কাশেম। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত পল্লী চিকিৎসকের নাম আবুল কাশেম (৪০)। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামে। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের একটি ভাড়াবাসায় থাকতেন।

এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহীন।

তিনি বলেন, আবুল কাশেম উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক ছিলেন। এ ছাড়া এ বাজারে তার ফার্মেসি ব্যবসা রয়েছে।

আবুল কাশেম বুধবার রাত ১০টার দিকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। এর পর রাত দেড়টার দিকে খবর আসে তিনি মৃত্যুবরণ করেছেন।

গত মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। গোলাপগঞ্জ পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের এক করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে তিনি আক্রান্ত হন।

মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক