২১ মে, ২০২০ ০৭:৩৫ পিএম

এসএসসির ফল ৩১ মে

এসএসসির ফল ৩১ মে

মেডিভয়েস রিপোর্ট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৩১ মে। আজ বৃহস্পতিবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলাফল প্রকাশ করবেন উল্লেখ করে এতে বলা হয়েছে, পরে মোবাইল মেসেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এ ফলাফল তুলে ধরা হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক পত্রের মাধ্যমে ফল প্রকাশের এই তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ বছর এসএসসির ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

শিক্ষাবোর্ডগুলো এবার আরও সহজে ফল জানার ব্যবস্থা করেছে। এ জন্য গত সোমবার থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এই প্রাক-নিবন্ধন করলে প্রথমদিকে ফল পাওয়া যাবে। তবে আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও মোবাইল ফোনে খুদে বার্তায় ফল জানা যাবে।

নতুন ব্যবস্থায় প্রাক-নিবন্ধন করা থাকলে পরীক্ষার্থীর মোবাইলে ফলাফল জানিয়ে দেওয়া হবে। SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2020 লিখে 16222 নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রাক-নিবন্ধন করতে পারবে।

প্রসঙ্গত, এবার এসএসসি-সমমান পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল। তবে সরস্বতী পূজা ও ঢাকার দুই সিটির নির্বাচনের কারণে পিছিয়ে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। তত্ত্বীয় পরীক্ষা চলে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ মার্চ শেষ হয় ব্যবহারিক পরীক্ষা। এ পরীক্ষায় সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক