করোনা ভাইরাস
করোনা আক্রান্ত রোগীকে বাড়িতে যেভাবে সেবা দিতে হবে
বাসা বাড়িতে কেউ করোনায় আক্রান্ত হলে তাকে যেভাবে সেবা দিতে হবেঃ
১. প্রথমে,আইসোলেশনে রাখার ক্ষেত্রে অবশ্যই রোগীকে সঠিক বায়ু চলাচল সম্পন্ন আলাদা একটি রুমে রাখতে হবে।
২.প্রতিদিন সাবান পানি দিয়ে অথবা ৭০% আলকোহলভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার দিয়ে
ঘন ঘন হাত ধুতে হবে।
৩.রোগীকে অবশ্যই পরিবারের সকল সদস্যদের থেকে ১মিটার বা ৩ফুট দূরত্ব বজায় রেখে চলতে হবে।
৪. প্রতিদিন তাকে কুসুম গরম পানি দিয়ে ৬-৭ বার গার্গেল করতে হবে।
৫. রোগীর খাবার প্লেট, গ্লাস, বাটি, জগ পরিষ্কার করে আলাদা জায়গায় রাখতে হবে।
৬. প্রচুর পরিমানে ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে হবে। যেমনঃ লেবু,লেবুর সরবত, কমলা, আমলকি, পেয়ারা, আনারস, বেদানা।
৭.এছাড়াও রোগী প্রতিদিন আদা দিয়ে সকাল বিকালে চা পান করতে পারেন।
৮. রোগীকে অবশ্যই মাস্ক পড়তে হবে এবং ব্যাবহার এর পরে যথোপযুক্ত ডাস্টবিনে ফেলে দিতে হবে।
৯. যদি কারো সর্দি, কাশি ঠান্ডার সমস্যা গুলো থেকে থাকে তাহলে অবশ্যই রোগীকে আন্টি হিস্টামিন বা প্যারাসিটামল জাতীয় ওষুধ গুলো খাওয়ানো যেতে পারে।
১০. ঘরে বসে আতংকিত না হয়ে ভালো সময় কাটানোর জন্য গান শোনা, বইপড়া, বন্ধুদের সাথে ফোন, ম্যাসেঞ্জারের দ্বারা যোগাযোগ করলে মন প্রফুল্ল থাকবে।
১১. প্রতিদিন শ্বাস প্রশ্বাস জনিত ব্যায়ামটি করতে পারবে।
লেখকঃ শুভ্রদেব হালদার
মেডিকেল শিক্ষার্থী,
পপুলার মেডিকেল কলেজ, ঢাকা।