করোনা: আরব আমিরাতে ২১২ চিকিৎসককে ‘গোল্ডেন ভিসা’
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্তদের নিঃস্বার্থভাবে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দেওয়ার জন্য ২১২ জন করোনা যোদ্ধা চিকিৎসককে সম্মানসূচক ১০ বছর মেয়াদি ‘গোল্ডেন ভিসা’ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষে (ডিএইচএ) এ সংক্রান্তে একটি নির্দেশনা জারি করেছে।
বুধবার (১৩ মে) দুবাইয়ের স্বাস্থ্য দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ।
এতে বলা হয়, করোনায় জীবনের ঝুকি নিয়ে সেবা দেওয়া ২১২ চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা হিসেবে আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই ভিসার অনুমোদন দিয়েছেন।
শেখ মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাত জুড়ে চিকিৎসা, নার্সিং এবং প্রশাসনিক কর্মীদের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, করোনার বিস্তার রোধ এবং রোগীদের সর্বোচ্চ স্তরের স্বাস্থ্যসেবা সরবরাহে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভুমিকাই প্রধান। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাত দ্রুত করোনা চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে এবং আরব আমিরাতের সমাজের বিভিন্ন অংশের মধ্যে দৃঢ় সংহতি তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে দুবাই স্বাস্থ্য কর্তৃপক্ষের মহাপরিচালক হুমাইদ আল কুতামি এই উদ্যোগের জন্য সকল চিকিৎসকের পক্ষে শেখ মোহাম্মদকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই স্বীকৃতি চিকিৎসকদের মনোবলকে আরও বাড়িয়ে তুলবে এবং ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদানের প্রয়াসে তাদের উৎসাহিত করবে।’
তিনি আরও বলেন, আমিরাতের নেতৃত্ব চিরকালই চিকিৎসা খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং বিশ্বের সেরা চিকিৎসা সেবা নিশ্চিত করেছে। সর্বোচ্চ মানের চিকিৎসা সেবার বিকাশের জন্য উৎসাহিত করেছে এবং তরুণ চিকিৎসকদের সেরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও বৈজ্ঞানিক কেন্দ্রগুলিতে শেখার এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে। দেশটির মহামারি মোকাবেলার বিষয়টি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলেও উল্লেখ করেন আল কুতামি।
এ সময় আল কুতামি করোনা মোকাবেলায় স্থানীয় এবং প্রবাসী ডাক্তারদের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, চিকিৎসকরা করোনা সংকট মোকাবেলায় জীবনের ঝঁকি নিয়ে নিরলস পরিশ্রম করছেন। ফলে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে অনেকটাই সফল হয়েছে আরব আমিরাত। তিনি আরও বলেন, ডিএইচএ তাদের কর্মীদের জন্য ব্যাপক সহায়তা দিয়েছে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত উন্নত প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করেছে।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনার উৎপত্তির একদম শুরুর দিকে আরব আমিরতে করোনা রোগী শনাক্ত হলেও দেশটিতে তা ইউরোপের মতো ব্যাপক আকারে ছড়িয়ে পরেনি। দেশিটিতে এখন পর্যন্ত ২১ হাজার ৮৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে, এর মধ্যে মারা গেছেন ২০৮ জন। তবে আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৯৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
-
১৫ ফেব্রুয়ারী, ২০২২
-
১২ ফেব্রুয়ারী, ২০২২
-
০৪ ফেব্রুয়ারী, ২০২২
-
২৫ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
৩১ ডিসেম্বর, ২০২১
-
১৩ ডিসেম্বর, ২০২১
-
১৪ অক্টোবর, ২০২১
-
১৯ সেপ্টেম্বর, ২০২১
-
০২ অগাস্ট, ২০২১
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী