১৬ নভেম্বর, ২০২৬ ০৪:৩২ পিএম
হাম উপসর্গে একদিনে আরও চার শিশুর মৃত্যু
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৫০৯ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া নতুন করে ১৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে দুই জন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে মোট দুই লাখ ৪৯ হাজার ৫৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫ হাজার ৪৪২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম উপসর্গে আক্রান্ত হয়ে মোট এক হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মেডিভয়েস রিপোর্ট: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৫০৯ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া নতুন করে ১৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নি
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন ঢাকা বিভাগের
১ জন চট্টগ্রাম বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন