১২ নভেম্বর, ২০২৬ ১১:৫৩ এএম

বিশ্ব নিউমোনিয়া দিবস আজ

বিশ্ব নিউমোনিয়া দিবস আজ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আজ (১২ নভেম্বর) বিশ্ব নিউমোনিয়া দিবস। দেশে প্রতি বছর নিউমোনিয়ায় প্রায় ২৪ হাজার শিশুর মৃত্যু হয়। অথচ সময়মতো রোগ শনাক্ত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে এ মৃত্যুর বড় অংশ প্রতিরোধ করা সম্ভব। নিউমোনিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানো, আক্রান্তদের দ্রুত শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের একটি নতুন যুগ’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

নিউমোনিয়া ফুসফুসের সংক্রমণজনিত প্রদাহ। ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ছত্রাকের সংক্রমণে এ রোগ হতে পারে। এতে ফুসফুসের বায়ুথলিতে তরল বা পুঁজ জমে অক্সিজেন গ্রহণের ক্ষমতা কমে যায়। ফলে শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়। গুরুতর অবস্থায় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, নিউমোনিয়ার সাধারণ লক্ষণ হলো কাশি, জ্বর, কাঁপুনি, দ্রুত শ্বাস নেওয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অতিরিক্ত দুর্বলতা ও খাবারে অরুচি। তীব্র শ্বাসকষ্ট, শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ দেবে যাওয়া, ঠোঁট বা জিহ্বা নীলচে হয়ে যাওয়া, শিশুর দুধ বা খাবার খেতে না পারা, অস্বাভাবিক নিস্তেজতা, অচেতন হয়ে যাওয়া কিংবা খিঁচুনি বিপজ্জনক লক্ষণ। এসব দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, নিউমোনিয়া প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান, জন্মের প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো, সুষম পুষ্টি নিশ্চিত করা, বায়ুদূষণ কমানো এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। পাশাপাশি প্রবীণদেরও প্রয়োজনীয় টিকা নিশ্চিত করতে হবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক