০৬ নভেম্বর, ২০২৬ ০১:০২ পিএম
রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
এমডি-এমএস রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা। ছবি: মেডিভয়েস
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন ফ্যাকাল্টিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আসন বিন্যাস অনুযায়ী, সকাল ৯টায় এক যোগে শুরু হয় এ পরীক্ষা, চলে দুপুর ১২টা পর্যন্ত।
আজ মোট ৪টি অনুষদ তথা মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, ডেনটিসট্রি অনুষদ এবং শিশু অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বেসিক ও প্যারাক্লিনিক্যাল পরীক্ষা।
এবার রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ছয় হাজার ৭৪৬ জন চিকিৎসক। এর মধ্যে অংশ নিয়েছেন ছয় হাজার ৪৭৪ জন। অনুপস্থিত ছিলেন ২৭২ জন।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন