০৫ নভেম্বর, ২০২৬ ০৯:৫৪ এএম

মোহাম্মদপুরের সিটি হাসপাতালে হামলা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড্যাবের

মোহাম্মদপুরের সিটি হাসপাতালে হামলা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড্যাবের
সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৪ নভেম্বর) ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বিবৃতিতে এসব দাবি জানান।

ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বিবৃতিতে হামলার ঘটনার পেছনের কারণ উল্লেখ করে বলা হয়, আসমা নামের এক রোগীর চিকিৎসার বিল থেকে কিছু টাকা ছাড় দেওয়ার অনুরোধ জানান তাঁর স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষও বিলে কিছুটা ছাড় দিতে সম্মত হয়। তবে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে ওই ঘটনাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত হাসপাতালে হামলা চালায়।

ড্যাব নেতারা বলেন, চিকিৎসক ও চিকিৎসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা প্রদান বাধাগ্রস্ত হবে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁরা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

একই সঙ্গে দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান ড্যাবের সভাপতি ও মহাসচিব।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক