১৯ অক্টোবর, ২০২৬ ১০:৫৫ এএম

কামরাঙ্গীরচর ৩১ শয্যার হাসপাতালে ১০ আনসার সদস্য নিয়োগের অনুমোদন

কামরাঙ্গীরচর ৩১ শয্যার হাসপাতালে ১০ আনসার সদস্য নিয়োগের অনুমোদন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কামরাঙ্গীরচর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের সার্বিক নিরাপত্তা বাড়াতে ১০ জন আনসার নিয়োগের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন-১ শাখা উপসচিব ইমতিয়াজ হোসেন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

ঢাকার নিয়ন্ত্রণাধীন সিভিল সার্জন অফিস থেকে প্রশাসনিক অনুমোদনকৃত আদেশে বলা হয়েছে, ‘কামরাঙ্গীরচর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ঢাকা হতে ১০ জন আনসার সদস্য নিয়োজিতকরণের প্রশাসনিক অনুমোদন প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। সূত্রোক্ত পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে, বর্ণিত হাসপাতালের মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতির নিরাপত্তা নিশ্চিত করতে এবং রোগীদের এ্যাটেনডেন্টসহ অযাচিত লোকজনের অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করতে তিন শিফটে নিরাপত্তা দায়িত্ব পালন করার লক্ষ্যে আনসার নিয়োগের প্রশাসনিক অনুমোদন প্রদান করা প্রয়োজন।’

এতে আরও বলা হয়েছে, ‘এমতাবস্থায়, স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন কামরাঙ্গীরচর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ঢাকা এর জন্য ১০ জন আনসার সদস্য নিয়োজিতকরণের বিষয়ে সম্মতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আদেশটি দেখতে ক্লিক করুন

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত