অধ্যাপক হলেন আরও পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (৭ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাদিয়া আফরিন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশ ও রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনের প্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল, ২০২৬ এর গ্রেড-৩ টাকা ১,১৩,০০০-১,৪৮,৮০০/- বেতনক্রমে তাঁদের নামের পাশে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক নিজ পদে পদায়ন করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক ডা. মো. তৌফিক হাসান ফিরোজ, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. শাহনাজ পারভীন, রেডিয়েশন অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন, এবং ফিজিওলজি বিভাগের অধ্যাপক ডা. নীলিমা জাফরীন ও অধ্যাপক ডা. মোছা. ফাহমিয়া বেগম।
আদেশে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখায় সরাসরি অথবা ই-মেইলে ([email protected]) প্রেরণ করতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং এ আদেশ জনস্বার্থে জারি করা হলো, বলা হয় বিজ্ঞপ্তিতে।
►পদোন্নতি পাওয়া চিকিৎসকদের তালিকা দেখতে ক্লিক করুন
জেএইচ/