২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৪৬ পিএম

বিশ্ব হার্ট দিবসে মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালের আলোচনা ও র‍্যালি

বিশ্ব হার্ট দিবসে মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালের আলোচনা ও র‍্যালি
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের উদ্যোগে হৃদরোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) এসব কর্মসূচি পালিত হয়।

‘একটিও হৃদস্পন্দন যেন উপেক্ষিত না হয়’—এই প্রতিবাদ্য সামনে রেখে বক্তারা হৃদরোগের ঝুঁকি কমাতে সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, ধূমপান পরিহার, স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হৃদরোগের লক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের হাসপাতাল ইনচার্জ মো. শাহজাহান বলেন, হৃদরোগ এখন শুধু বয়স্ক মানুষের সমস্যা নয়। পরিবর্তিত জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে বিভিন্ন বয়সী মানুষ এ রোগের ঝুঁকিতে পড়ছেন। হৃদরোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শারীরিক ব্যায়াম, ধূমপান পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে হৃদস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।

তিনি বলেন, হৃদরোগের ক্ষেত্রে সময়মতো রোগ শনাক্ত করা এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ঘাম বা শরীরে দুর্বলতার মতো লক্ষণকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। বিশ্ব হার্ট দিবসের এবারের প্রতিপাদ্য ‘একটিও হৃদস্পন্দন যেন উপেক্ষিত না হয়’ সবাইকে হৃদযন্ত্রের যত্ন নেওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার বার্তা দেয়। ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল ভবিষ্যতেও মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

এ ছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের সুপারিন্টেন্ডেন্ট ডা. হারুন অর রশীদ, ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট ডা. রাইয়ান হাসার ও প্রশাসনিক ইনচার্জ আলামীন।

বক্তারা বলেন, হৃদরোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাপন গুরুত্বপূর্ণ। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব ও ধূমপানসহ বিভিন্ন অস্বাস্থ্যকর অভ্যাস হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই হৃদরোগের ঝুঁকি কমাতে সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, ধূমপান পরিহার এবং প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করার ওপর গুরুত্ব দেন তারা।

তারা আরও বলেন, হৃদরোগের ক্ষেত্রে সময়মতো চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হৃদরোগের সম্ভাব্য লক্ষণ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে পরিবার ও সমাজের সর্বস্তরে হৃদরোগের লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলের ভবন-১ থেকে শুরু হয়ে নতুন উদ্বোধন হতে যাওয়া কমলাপুরের হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা তৈরিতে ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। রোগীদের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন সেবা চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

‘উৎকর্ষের পথে নব অভিযাত্রা’ স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে আয়োজকরা জানান।

কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। সেখানে হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং হৃদরোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক