২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২৩ পিএম

রাড্ডা ক্লিনিকে ‘হামলা-লুটপাটের’ ঘটনায় এনডিএফের নিন্দা

রাড্ডা ক্লিনিকে ‘হামলা-লুটপাটের’ ঘটনায় এনডিএফের নিন্দা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মিরপুররের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ‘হামলা, লুটপাট ও ভারী যন্ত্রপাতি’ দিয়ে স্থাপনা ‘গুঁড়িয়ে’ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। একইসঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এনডিএফের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। তারা কার্যালয় ভাঙচুর ও লুটপাটের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে এনডিএফ নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে মিরপুরের নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে ও স্বল্পমূল্যে সেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে রাতের আঁধারে হামলা চালানো অত্যন্ত উদ্বেগজনক। কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর এমন আক্রমণ সরাসরি সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকারকে ক্ষুণ্ন করে।

সংগঠনটি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিপুলসংখ্যক ব্যক্তি সেন্টারে হামলা চালিয়ে সরকারি টিকা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করেছে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত প্রভাবশালী বা রাজনৈতিক ব্যক্তিদের পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এনডিএফ।

হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র কোনো ধরনের রাজনৈতিক দখলদারিত্ব বা মব-তৎপরতার ক্ষেত্র হতে পারে না উল্লেখ করে সংগঠনটি বলেছে, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক