১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৪ এএম

বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক মুনীর রশীদ ও সম্পাদক ডা. আবু হেনা

বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক মুনীর রশীদ ও সম্পাদক ডা. আবু হেনা
বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির (বিডিএস) কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে দিনব্যাপী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটি ২০২৬-২০২৮ মেয়াদের দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে দেশের খ্যাতনামা চর্মরোগ বিশেষজ্ঞগণ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন। সভাপতি হয়েছেন অধ্যাপক মুহাম্মদ মুনীর রশীদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মোহাম্মদ আবু হেনা চৌধুরী।

এতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দায়িত্ব পালন করেন দেশবরেণ্য চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. ইউ কবীর চৌধুরী।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনে সহ-সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. মানসুরুল আলম ও অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান ও কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন ডা. এস. এম. আক্তার-উল-আলম।

এ ছাড়াও ১১ জন নির্বাহি সদস্যসহ সর্বমোট ২৩ জনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশের ডার্মাটোলজি ও ভেনারিওলজি চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, গবেষণার প্রসার, চর্ম ও যৌনবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসকদের পেশাগত দক্ষতার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচন কমিশন সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সোসাইটির সকল সাধারণ ও আজীবন সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত