১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ এএম

পদ্মায় পানি কমলেও বাড়ছে মহানন্দা-পূনর্ভবায়, ছড়াচ্ছে পানিবাহিত রোগ

পদ্মায় পানি কমলেও বাড়ছে মহানন্দা-পূনর্ভবায়, ছড়াচ্ছে পানিবাহিত রোগ
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: টানা ১০ দিন বৃদ্ধির পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি অবশেষে কমতে শুরু করেছে। তবে মহানন্দা ও পূনর্ভবা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয়দের মাঝে এখনো উদ্বেগ কাটেনি। বন্যা পরিস্থিতির কারণে প্লাবিত এলাকাগুলোতে ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ দেখা দিয়েছে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া তথ্যে এমন চিত্র উঠে এসেছে।

পাউবোর তথ্যমতে, রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পদ্মায় ৬ সেন্টিমিটার পানি কমেছে। পাঙ্খা পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭৩ মিটার। তবে পদ্মায় পানি কমলেও গত ২৪ ঘণ্টায় জেলার মহানন্দা নদীতে ৩ সেন্টিমিটার এবং পূনর্ভবা নদীতে ৪ সেন্টিমিটার পানি বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর থেকে পদ্মায় পানি বাড়তে শুরু করে এবং ১১ সেপ্টেম্বর তা বিপৎসীমার খুব কাছাকাছি চলে আসে। এর ফলে সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। বর্তমানে এই দুই উপজেলার প্রায় সাড়ে ৩ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছে।

বন্যার পানিতে ব্যাহত হচ্ছে সদর ও শিবগঞ্জের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। এ ছাড়া ১৩০ দশমিক ৪০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। সবচেয়ে বেশি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে জনস্বাস্থ্য। পানিবন্দী এলাকাগুলোতে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ডায়রিয়া, চর্মরোগসহ নানা ধরনের পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম বলেন, ‘পদ্মার পানি দ্রুতই নেমে যাবে। সেই সঙ্গে আগামী ২-৩ দিনের মধ্যে মহানন্দা ও পূনর্ভবার পানিও কমতে শুরু করবে বলে আমরা আশা করছি। পানি নেমে গেলে প্লাবিত এলাকাগুলোর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।’

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক