০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৪ এএম

স্বাস্থ্য ক্যাডারের আট চিকিৎসককে অধ্যাপক পদে পদায়ন

স্বাস্থ্য ক্যাডারের আট চিকিৎসককে অধ্যাপক পদে পদায়ন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের আট চিকিৎসককে অধ্যাপক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. হরষিত চক্রবর্তীকে চর্ম ও যৌন বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়েছে। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজে সংযুক্ত থাকবেন।

ডা. পারভীন আক্তারকে গাইনি এন্ড অবস বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত থাকবেন।

ডা. মো. আব্দুল ওয়াহেদকে ইএনটি বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়েছে। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় সংযুক্ত থাকবেন।

ডা. রাফিয়া আফরোজকে রিউমাটোলজি বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।

ডা. মো. আবু বকর সিদ্দিককে সার্জারি বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়েছে। তিনি খুলনা মেডিকেল কলেজে সংযুক্ত থাকবেন।

এ ছাড়া ডা. মিতা জোয়ারদারকে গাইনি এন্ড অবস বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত থাকবেন।

ডা. মুহ. জহুরুল হককে ইউরোলজি বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) এবং উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়েছে। তিনি রংপুর মেডিকেল কলেজে সংযুক্ত থাকবেন।

ডা. মাফরুহা আক্তারকে হেমাটোলজি বিষয়ে অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে ঢাকা মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত