৩১ অগাস্ট, ২০২৬ ১১:৪৫ এএম

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিন ইনস্টিটিউটের উপপরিচালক হলেন ডা. ফারজানা ইসলাম

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিন ইনস্টিটিউটের উপপরিচালক হলেন ডা. ফারজানা ইসলাম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের উপপরিচালক পদে পদায়ন পেয়েছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. ফারজানা ইসলাম।

রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডা. ফারজানা ইসলাম (কোড: ১১১৪৬৫) বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ঢাকায় উপপরিচালক ও ইনসিটু সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে একই প্রতিষ্ঠানে উপপরিচালক পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত