২৬ অগাস্ট, ২০২৬ ১১:৪৫ এএম

পাকিস্তানে হাসপাতালে ভয়াবহ আগুন, ১৪ নবজাতকের মৃত্যু

পাকিস্তানে হাসপাতালে ভয়াবহ আগুন, ১৪ নবজাতকের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট) ভোরে হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত গাইনি ওয়ার্ডের একটি অংশে এ আগুনের সূত্রপাত হয়। 

পিআইএমএসের মুখপাত্র ডা. আনিজা জলিল গণমাধ্যমকে জানান, ঘটনার সময় ওই ওয়ার্ডে মোট ১৫টি শিশু ছিল। সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ইসলামাবাদ প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং শিশুদের দ্রুত ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, আগুনে ১৪টি শিশু সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেলের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মর্মান্তিক এ ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তিনি ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

তিনি বলেন, এমন পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক ও অসহনীয়। ঘটনার পেছনের কারণগুলো খতিয়ে দেখে দায়ীদের শনাক্ত করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাকিস্তানের সিনেট চেয়ারম্যান সৈয়দ ইউসুফ রাজা গিলানিও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতালগুলোতে কার্যকর নিরাপত্তাব্যবস্থা, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নিশ্চিত করতে হবে। 

নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত এবং কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে সরকারকে। 

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত পিআইএমএস ইসলামাবাদের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। ফেডারেল রাজধানীর অন্যতম প্রাচীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে এর অধীনে একাধিক হাসপাতাল ও মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

পাকিস্তানে বড় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। দুর্বল অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, অপর্যাপ্ত বিল্ডিং কোড এবং বিদ্যমান বিধিমালা যথাযথভাবে প্রয়োগ না হওয়াকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দায়ী করা হয়।

এইউ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
৫০০ শয্যার নতুন ভবনের বহিঃর্বিভাগ চালু
নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহিঃর্বিভাগ চালু

নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহিঃর্বিভাগ চালু

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও