১৬ অগাস্ট, ২০২৬ ০৫:২২ পিএম

জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই

জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই। আজ রোববার (১৬ আগস্ট) রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

ডিআরইউর সেক্রেটারি মাঈনুল হাসান সোহেল বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভোগা নূরুল হাসান খান গুরুতর অসুস্থ অবস্থায় কানাডার অন্টারিওর লেকরিজ হেলথ হাসপাতালে আইসিইউতেও চিকিৎসাধীন ছিলেন। গত ১০ জুন ডিআরইউর পক্ষ থেকে তাঁর অসুস্থতার কথা জানিয়ে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছিল।

নূরুল হাসান খান দেশের সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠালগ্নের সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনটির স্থায়ী সদস্য হিসেবে সাংবাদিকদের পেশাগত সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ডিআরইউর বর্তমান সদস্য সংখ্যা প্রায় দুই হাজার।

সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সময় দেশের গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে পেশাগত দায়িত্ব পালন করেছেন নূরুল হাসান খান। ২০২১ সালে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে দুই হাজার ৫৮২ সাংবাদিকের দেওয়া যৌথ বিবৃতিতেও তাঁর নাম ছিল। সেখানে তাঁকে সিনিয়র সাংবাদিক হিসেবে উল্লেখ করা হয়।

তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এনএইচ/এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক