অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১৯ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশ এবং রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত শিখিলের প্রেক্ষিতে বিভিন্ন মেডিকেলের ১৯ জন চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১১ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আলাদা দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সেবা বিভাগের উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশ এবং রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত শিখিলের পরিপ্রেক্ষিতে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-৩ (৫৬,৫০০–৭৪,৪০০ টাকা) বেতনক্রমে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো।
এতে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে ইনসিটু হিসেবে কর্মরত থাকবেন।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—ঢাকা ডেন্টাল কলেজের ডা. আবুল কালাম মোঃ ফারুক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. কাজী নুর সিতান, রাজশাহী মেডিকেল কলেজের ডা. মোঃ হাবিবুল হাসান, ঢাকা ডেন্টাল কলেজের ডা. বিনয় কুমার দাস, রংপুর মেডিকেল কলেজের ডা. সৈয়দ আনিসুজ্জামান, জামালপুর মেডিকেল কলেজের ডা. সমীর কুমার দাশ, স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি ও ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত ডা. মেসবাহ উদ্দিন নোমান, খুলনা মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ আশাঁদ-উল-আজীম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. সৈয়দ মাহতাব-উল-ইসলাম।
এ ছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. ফাহমিদা ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের ডা. কানিজ সুলতানা, ঢাকা ডেন্টাল কলেজের ডা. আবু তৈয়ব মো: আহসান উল্লাহ, ঢাকা ডেন্টাল কলেজের ডা. আব্দুল আওয়াল, ঢাকা ডেন্টাল কলেজের ডা. সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি ও রাজশাহী মেডিকেল কলেজে সংযুক্ত ডা. আবু সায়েম মুহাম্মদ জাকী আযম সোহান, শেরে বাংলা মেডিকেল কলেজের ডা. মোঃ শফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সংযুক্ত ডা. মোঃ আবুল কালাম আজাদ, কুষ্টিয়া মেডিকেল কলেজের ডা. আরমান উদ্দীন আহমদ এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ডা. আহমেদ মিজানুর রহমান পদোন্নতি পেয়েছেন।
এমআর/