২৬ জুলাই, ২০২৬ ০৩:২০ পিএম
ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: ঠাকুরগাঁও-০১ আসনের নির্বাচনী এলাকায় '২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল'কে জরুরি ভিত্তিতে ৬০০ শয্যায় উন্নীত নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগ জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
উপসচিব স্নেহাশীষ দাশ স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে জরুরি ভিত্তিতে ৬০০ শয্যায় উন্নীত করার বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হাসপাতালটির শয্যাসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত