২৫ জুন, ২০২৬ ১২:৫৬ পিএম

ছাত্রশিবির মেডিকেল জোনের সভাপতি ডা. জুলফিকার ও সেক্রেটারি ডা. হামজা

ছাত্রশিবির মেডিকেল জোনের সভাপতি ডা. জুলফিকার ও সেক্রেটারি ডা. হামজা
ডা. জুলফিকার আলী, ডা. আদনান হামজা। (ছবিতে বাম দিকে থেকে)

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন শাখার সভাপতি নির্বাচন হয়েছেন ডা. জুলফিকার আলী। আর শাখার সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি হিসেবে ডা. আদনান হামজাকে মনোনীত করেছেন নবনির্বাচিত সভাপতি।

বুধবার (২৪ জুন) মেডিকেল জোন শাখার সদস্যদের নিয়ে আয়োজিত সমাবেশে এই নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে জোনের সাবেক সভাপতিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য ঢাকার সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ নিয়ে গঠিত মেডিকেল জোনের সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি সর্বাধিক ভোটপ্রাপ্ত ডা. জুলফিকার আলীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে সংগঠনের নিয়ম অনুযায়ী, নবনির্বাচিত শাখা সভাপতি ডা. জুলফিকার আলী ও সদস্যদের পরামর্শের ভিত্তিতে ডা. আদনান হামজাকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত