২১ জুন, ২০২৬ ০৮:৫৬ পিএম
গুলিবিদ্ধ নয়নের চিকিৎসার ব্যয়ভার বহন করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন 'আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২০ জুন) রাজধানীর একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সহযোগিতায় নয়নের চোখের চিকিৎসা শুরু হয়।
বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে এ চিকিৎসা শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
বিএনপি কর্মী নয়ন হোসেন বাঘোপাড়ার বাসিন্দা। দরিদ্র পরিবারের সন্তান নয়ন ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত হন।
জেএইচ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন