১৬ জুন, ২০২৬ ০১:৫৪ পিএম

আদ-দ্বীনের নতুন পরিচালক অধ্যাপক জামালুন্নেসা

আদ-দ্বীনের নতুন পরিচালক অধ্যাপক জামালুন্নেসা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিমের কন্যা অধ্যাপক জামালুন্নেসা আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালকের দায়িত্ব নিয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক জামালুন্নেসা গত ২৫ বছরের অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগে শিক্ষাকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন।

অধ্যাপক জামালুন্নেসা শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি সম্পন্ন করেন।

১৯৮০ সালে প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান আদ্‌-দ্বীন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।

বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে দেশের বিভিন্ন স্থানে নয়টি হাসপাতাল, পাঁচটি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, চারটি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তদারকি জোরদার এবং বিদ্যমান প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল ও অক্সিজেন সরবরাহব্যবস্থা উন্নত করতে তিনজন স্বাধীন পরামর্শকের তত্ত্বাবধানে সংস্কার কার্যক্রম চলছে।

এ ছাড়া হাসপাতাল ভবনের করপোরেট অফিসের ওপরের তলায় অবস্থিত বেকারি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৯ বছরে এক কোটি ৫৭ লাখের বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। চলতি বছরের ১১ জুন পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার রোগী বহির্বিভাগে সেবা নিয়েছেন।

বর্তমানে আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালটিতে এক হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী কর্মরত রয়েছেন বলে জানানো হয়, যাদের উল্লেখযোগ্য অংশ নারী।

একই সঙ্গে আদ্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। প্রতিষ্ঠানটির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই হাজারের বেশি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীর শিক্ষা ও পেশাগত ভবিষ্যৎ সম্পৃক্ত রয়েছে।

সম্প্রতি আদ্‌-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। রোগী সেবার ক্ষেত্রে মানসম্মত চিকিৎসা, নিরাপত্তা এবং জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আদ্‌-দ্বীন কর্তৃপক্ষ।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক