০৮ জুন, ২০২৬ ১০:৩১ এএম
ছয় দফা দাবি বাস্তবায়ন

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের কাছে স্মারকলিপি প্রদান ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের কাছে স্মারকলিপি প্রদান ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ছয় দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদিরের (বিটু) সঙ্গে বৈঠক ও স্মারকলিপি প্রদান করেছেন ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

রোববার (৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে ডা. বিটুর চেম্বারে এই স্মারকলিপি প্রদান করেন তারা।

বৈঠকে চিকিৎসক প্রতিনিধিরা চলমান আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে চিকিৎসকদের পেশাগত মর্যাদা, কর্মপরিবেশ ও ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন। পাশাপাশি ছয় দফা দাবির যৌক্তিকতা ব্যাখ্যা করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

চিকিৎসকদের ছয় দফা দাবি হলো—এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বিসিপিএস ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের নবম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো।

প্রসঙ্গত, ছয় দফা দাবি আদায়ে রোববার (৭ জুন) সকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এমআর/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক