০৬ জুন, ২০২৬ ০৪:১৫ পিএম

ঢাকা শহরকে বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

ঢাকা শহরকে বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা শহরের জন্য একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে মন্তব্য করে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখানে কোনোদিন বড় কোনো ভূমিকম্প হলে শহর তলিয়ে যাবে। এ ছাড়াও খানকার পানি খুব ভয়াবহ। এসব কারণে ঢাকাকে বাসযোগ্য বলে মনে হয় না বলে মন্তব্য করেন তিনি।

আজ শনিবার (৬ জুন) রাজধানীর পুরানা পল্টনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়েজিত 'দক্ষিণের জানালা' শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা বলেন, রাজধানীর ঢাকা শহরের জন্য একটা ভয়াবহ বিপদ নিয়ে আসছে যে কোনোদিন যদি ভূমিকম্প কিছু হয়, তাহলে শহর তলিয়ে যাবে। এখানকার পানি খুব ভয়াবহ। আজকাল আমার নিজেরই মনে হয় আমি ঢাকা শহরে থাকবো না। শহরের বাইরে গিয়ে থাকবো। কারণটা এটা বাসযোগ্য বলে মনে হয় না।

মির্জা ফখরুল বলেন, ঘর থেকে বেরোলে নিঃশ্বাস নেওয়ার অক্সিজেনটা পর্যন্ত দূষিত। পাবলিক হাসপাতালের মধ্যে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।

কলেজে থাকতে বুড়িগঙ্গাতে নৌকায় চড়ে ঘুরে বেড়াতেন উল্লেখ করে তিনি আরও বলেন, এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না। এত দূষিত, দুর্গন্ধ। আমার কাছে মনে হয় ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার পানি। শীতললক্ষ্যার প্রায় একই অবস্থা শুরু হয়েছে।

শহরের কাঠামোগত পরিবর্তনগুলোকে আরও পরিকল্পনা মাফিক হতে হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, পরিকল্পনাটা সঠিক নিতে হবে। নদীগুলোকে বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ তাদের এতো প্রজেক্ট হয়। এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করার কোনো প্রজেক্ট তৈরি হয় না।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক