২৪ মে, ২০২৬ ০৬:৫০ পিএম

হামের উপসর্গে একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গে একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশু মারা গেছে। এ সময় হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু ঘটেনি। আজ রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের। এ নিয়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৪৩৪ শিশুর শরীরে। এবং চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজার ৬২২ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪২ জনে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৫২৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩০৬ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৬৯ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ২০৩ জন। এখন পর্যন্ত অদ্যবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা পঞ্চাশ হাজার ৫৫৮ জন। এবং অদ্যবধি মোট ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ছেচল্লিশ হাজার ২১৪ জন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক