২২ মে, ২০২৬ ০২:৫০ পিএম

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে অপটোমেট্রিস্টদের সাক্ষাৎ  

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে অপটোমেট্রিস্টদের সাক্ষাৎ  
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশে অপটোমেট্রি পেশাজীবীদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিলের আওতাভুক্ত করায় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন অপটোমেট্রিস্টরা।

বৃহস্পতিবার (২১ মে) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ব্যাচেলর অব অপটোমেট্রি ডিগ্রিধারী পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের আধুনিক চক্ষু স্বাস্থ্যসেবা ব্যবস্থায় অপটোমেট্রিস্টদের কার্যকর ভূমিকা, দক্ষ জনবল তৈরি, প্রযুক্তিনির্ভর আই কেয়ার সার্ভিস সম্প্রসারণ এবং সরকারি স্বাস্থ্যখাতে অপটোমেট্রিস্টদের অন্তর্ভুক্তির বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিনিধি দল।

এ সময় অপটোমেট্রি প্রফেশনকে স্বীকৃতি প্রদান এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিলের আওতাভুক্ত করায় সমাজকল্যাণ মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অপটোমেট্রিস্টরা।

প্রতিনিধি দল জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন অপটোমেট্রি এডুকেশন, ক্লিনিক্যাল প্র্যাকটিস ও প্রফেশনাল রিকগনিশন নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিশেষজ্ঞদের মতে, এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশে আই কেয়ার সার্ভিস আরও আধুনিক, সমন্বিত ও জনমুখী হয়ে উঠবে। একইসাথে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত চক্ষু সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধি দলে ছিলেন ড. গাজী রিয়াজ রহমান, অপটোমেট্রিস্ট শাহাদাত হোসেন দেলোয়ার, অপটোমেট্রিস্ট এস এম আব্দুল্লাহ আল মামুন, অপটোমেট্রিস্ট আরমান বিন আজিজ এবং অপটোমেট্রিস্ট এস এম মঈনুল ইসলাম।

প্রসঙ্গত, বুধবার (১৩ মে) এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়। এর মাধ্যমে বাংলাদেশে অপ্টোমেট্রি প্রফেশনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিলের অধীনে অন্তর্ভুক্তির বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করা হয়।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক