২০ মে, ২০২৬ ১১:৩৮ এএম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত
ছবি: সংগৃহীত

মেডিভয়েসে রিপোর্ট: কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (১৭ মে) মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকে র্অথ বিভাগের সম্মতির পারপ্রেক্ষিতে, এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে কক্সবাজার, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালকসহ (স্বাস্থ্য) সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। 

►প্রজ্ঞাপন দেখুন

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত