১৯ মে, ২০২৬ ০৫:২৫ পিএম

হেপাটাইটিস-এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা

হেপাটাইটিস-এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের পর এবার হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে তারকা ও গায়িকা সনিকা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সনিকা। জানা গেছে, হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে বনানীর ইয়র্ক হাসপাতালে ভর্তি আছেন।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সনিকা লেখেন, ‘আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।’ পোস্টের সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন তিনি।

গণমাধ্যম কর্মীদের ফোনে সাড়া দিতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন সনিকা। পরবর্তী এক স্ট্যাটাসে তিনি জানান, কথা বলতে অক্ষম হওয়ায় সাড়া দিতে পারছেন না তিনি। সুস্থ হয়ে সবার সাথে শিগগিরই কথা বলবেন।

২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে যাত্রা শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী।

ডিজে সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ সম্মাননা পান সনিকা। পরবর্তীতে ডিজে মিক্সিংয়ের গণ্ডি ছাড়িয়ে গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে প্রকাশ পায় তার প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’।

শুধু সংগীত নয়, ছোটপর্দাতেও দেখা গেছে সনিকাকে। ২০১৫ সালে অভিনয়ে নাম লেখান তিনি। ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়ান এই শিল্পী।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক