একশ’ শয্যার সেবা চালু: চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতির মূল্য তালিকা পাঠানোর নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার সেবা চালুকরণের লক্ষ্যে চাহিদা অনুযায়ী মেডিকেল যন্ত্রপাতির সম্ভাব্য মূল্যসহ তালিকা জরুরিভিত্তিতে প্রেরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রণালয়ের সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়েছে, ‘১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌগাছা, যশোর এর বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণের লক্ষ্যে সংযুক্ত পত্রে চাহিত মেডিকেল যন্ত্রপাতির সম্ভাব্য মূল্যসহ তালিকা জরুরিভিত্তিতে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
সিভিল সার্জনের কাছে পাঠানো এই চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের দপ্তরে পাঠানো হয়েছে।
এমইউ/