০৫ মে, ২০২৬ ০৫:৫৬ পিএম

‘কুর্মিটোলাকে বিশেষায়িত হাসপাতাল করার পরিকল্পনা সরকারের’

‘কুর্মিটোলাকে বিশেষায়িত হাসপাতাল করার পরিকল্পনা সরকারের’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুর্মিটোলা হাসপাতালকে বিশেষায়িত হাসপাতাল করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের চ্যালেঞ্জ।’

আজ মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সততার সঙ্গে মানুষের সেবা করার নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেন, ‘করাইল, সাততলা এবং ভাষানটেক এলাকার মানুষ আর কখনোই চিকিৎসার অভাবে মারা যাবে না। এসব এলাকার মানুষ বিনামূল্যে এখন থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা করতে পারবেন, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, কারণ আমরা বিশ্বাস করি স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়। এটি মানুষের মৌলিক অধিকার। এই যুগান্তকারী সময়েও এবং অত্যন্ত জরুরি পদক্ষেপ গ্রহণে সর্বাত্মক সহযোগিতার জন্য আমি সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ। এই প্রকল্প সাফল্য কামনা করছি।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত