০৫ মে, ২০২৬ ১২:২৬ পিএম

হামের চিকিৎসায় ঢামেকে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল

হামের চিকিৎসায় ঢামেকে চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হাম ও উপসর্গ থাকা রোগীদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চালু হচ্ছে ২০ শয্যার ফিল্ড হাসপাতাল। শহীদ মিলন মিলনায়তনের পাশে খোলা জায়গায় এটি তৈরির কাজ চলছে।

সোমবার (৪ মে) বিকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ফিল্ড হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। ঢাকা মেডিকেলের পক্ষ থেকে চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, এমনকি সব ধরনের ওষুধ সরবরাহ করবে ঢাকা মেডিকেল। এখানে হামের রোগীদের পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

হাসপাতাল পরিচালক বলেন, রোববার (৩ মে) রাতেই সেনাবাহিনী কাজ শেষ করেছে। চারপাশে তাবু টানিয়েছে, যাতে ঝড় বৃষ্টিতে কোন অসুবিধা না হয়। ভেতরে ২০টি শয্যা দেওয়া আছে। এ ছাড়া নয়টি এসির ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সোমবার (৪ মে) ঢামেকের গণপূর্ত বিভাগ থেকে চারপাশে ড্রেনের কাজ চলছে, যাতে পানি না জমে। সাথে বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। খুব শিগগিরই এখানে রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়া শুরু হবে।

এমআর/টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক