২৯ এপ্রিল, ২০২৬ ০৮:৫১ পিএম

বিরোধীদলীয় নেতার সঙ্গে এনডিএফ নেতাদের সাক্ষাৎ, স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা

বিরোধীদলীয় নেতার সঙ্গে এনডিএফ নেতাদের সাক্ষাৎ, স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতারা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে এনডিএফের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সাক্ষাতে দেশের স্বাস্থ্য খাতের সার্বিক পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সেগুলো উত্তরণে সম্ভাব্য করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনডিএফ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডা. এম.জি. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মারুফ শাহরিয়ার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডা. এস.এম. খালিদুজ্জামানসহ সংগঠনটির জাতীয় ও মহানগর পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত