১৯ এপ্রিল, ২০২৬ ০৬:০২ পিএম

সোমবার সারাদেশে হাম-রুবেলার টিকাদান শুরু

সোমবার সারাদেশে হাম-রুবেলার টিকাদান শুরু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রতিদিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার।

আজ রোববার (১৯ এপ্রিল) এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এটি একটি মারাত্মক সংক্রামক ভাইরাসজনিত রোগ হিসেবে দেখা দিচ্ছে। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, চলতি মাসের ৫ তারিখে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় আমরা ইতোমধ্যে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং তা চলমান রয়েছে। আপনাদের আরও জানাতে পেরে আনন্দিত যে, আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে হামের এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে।

মন্ত্রী বলেন, একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর-কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা সবাই মিলে শিশুদের এই বিনামূল্যের হামের টিকা গ্রহণ নিশ্চিত করি।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক