১৬ এপ্রিল, ২০২৬ ০৮:৫৪ পিএম

নাঙ্গলকোটে ডিএমসানের নতুন কমিটি, সভাপতি নোবেল ও সম্পাদক ফয়সাল

নাঙ্গলকোটে ডিএমসানের নতুন কমিটি, সভাপতি নোবেল ও সম্পাদক ফয়সাল
নজির আহমেদ নোবেল, ইজতিহাদ আহমেদ ফয়সাল(ছবিতে বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চিকিৎসক ও মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ডক্টর অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ নাঙ্গলকোটের (ডিএমসান) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী নজির আহমেদ নোবেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইবনে সিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ইজতিহাদ আহমেদ ফয়সাল।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংগঠনের বর্তমান সভাপতি এম এ কে মুরাদ এবং সাধারণ সম্পাদক এম এস রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। ‘পেশায় সেবা, চেতনায় মানবতা’ স্লোগানকে ধারণ করে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাছান (গ্রীন লাইফ) ও জুবায়ের আল মারুফ (ঢামেক)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দোলন মজুমদার, নাজমুন নাহার মিতু ও ইমরান হোসাইন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সুমাইয়া রেইকী ও মাকসুদা প্রিয়া।

এছাড়া দপ্তর সম্পাদক আবু মুরসালিন, অর্থ সম্পাদক রায়হান বিন দলীল এবং প্রচার সম্পাদক মাহমুদ হাছান মনোনীত হয়েছেন। কমিটিতে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ ও দুর্যোগ, আইসিটি ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্থান পেয়েছেন।

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, নাঙ্গলকোটের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মেডিকেল শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই তাদের মূল লক্ষ্য। তারা সংগঠনের কার্যক্রম সফল করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিএমসান ফ্রি মেডিকেল ক্যাম্প, ত্রাণ বিতরণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত