১০ এপ্রিল, ২০২৬ ০৮:৩৫ পিএম

একদিনে হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু

একদিনে হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু
ফাইল ছবি

মেডিবয়েস রিপোর্ট: দেশে হামের সংক্রমণ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ সময় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৮ জন। আর সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা এক  হাজার ১৭৭ জন।

আজ  শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক  হাজার ১৭৭। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯৭ জনে।

একই সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১৬৮ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দুই হাজার ৪০৯ জন।।

এরমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৯১০ জন। চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন ৬ হাজার ৬০৯ জন।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক