এএফএমআই ডিপ্লোমা কোর্সে বেসামরিক চিকিৎসক ভর্তির বিজ্ঞপ্তি
মেডিভয়েস রিপোর্ট: আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের (এএফএমআই) ডিপ্লোমা কোর্সে বেসামরিক চিকিৎসক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) এএফএমআই ঢাকা সেনানিবাসের এ্যাডজুটেন্ট মেজর মো. মোজাকেরুল আন-আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৬-২৭ শিক্ষাবর্ষে জুলাই সেশনে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) কর্তৃক স্বীকৃত এএফএমআই এর তত্ত্বাবধানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে পরিচালিত ০২ (দুই) বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে সীমিত আসনে বেসামরিক চিকিৎসকদের ভর্তি করা হবে। এতে এ্যানেসথেসি ওলজি, চাইল্ড হেলথ (পেডিয়াট্রিক্স), ক্লিনিক্যাল প্যাথলজি, ডার্মাটোলজি এন্ড ভেনেরি ওলজি, গাইনি এন্ড অবস্, অটোল্যারিংগোলজি, অফথালমোলজি, এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম, সাইকিয়াট্রিক মেডিসিন, মেডিকেল রেডিও-ডায়াগনোসিস, কার্ডিওলজি, অর্থোপেডিক সার্জারী, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, অর্থোডন্টিক্স, প্রন্থোডন্টিক্স বিষয়সমূহে ভর্তি করানো হবে।’
ভর্তি হতে চাইলে প্রার্থীর যে যোগ্যতা প্রয়োজন
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস অথবা বিডিএস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএমএন্ডডিসির স্থায়ী সনদপ্রাপ্ত চিকিৎসক হতে হবে।
ভর্তির আবেদন এবং পরীক্ষার নিয়মাবলী
১. অনলাইনে আবেদনের তারিখ: আবেদন শুরু হবে আগামী ০১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। আবেদন করতে হবে [এএফএমআই ওয়েবসাইট](https://www.afmibd.net) এ। আবেদন সংক্রান্ত বিস্তারিত নীতিমালা ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, যদি অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোন জটিলতা দেখা দেয়, তাহলে আবেদনকারীরা সশরীরে এএফএমআই, ঢাকা সেনানিবাসে এসে আবেদন করতে পারবেন।
২. প্রবেশপত্র সংগ্রহের তারিখ: প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আগামী ০১ মে থেকে ০৭ মে পর্যন্ত। প্রবেশপত্র এএফএমআই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
৩. ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ০৮ মে সকাল ১০:০০ থেকে ১১:৪০ পর্যন্ত। লিখিত পরীক্ষা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
৪. আবেদন ফি: আবেদন ফি ৪,০০০.০০ (চার হাজার) টাকা। এটি অফেরতযোগ্য।
৫. লিখিত পরীক্ষার পদ্ধতি: লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, ১ (এক) ঘন্টা ৪০ (চল্লিশ) মিনিটব্যাপী, মোট ১০০ (একশত) নম্বরের।
৬. প্রাথমিক নির্বাচন ও মৌখিক পরীক্ষা: আগামী ১১ মে তারিখে (সম্ভাব্য) লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা এবং মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এএফএমআই এর ওয়েবসাইটে প্রকাশিত হবে।
৭. মৌখিক পরীক্ষার চূড়ান্ত নির্বাচন: মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর কর্তৃক অনুমোদন সাপেক্ষে এএফএমআই এর ওয়েবসাইটে প্রকাশিত হবে।
৮. ভর্তি কার্যক্রম: নির্বাচিত প্রার্থীগণের ভর্তি কার্যক্রম আগামী ০৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। শূন্য আসন সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
৯. নিরাপত্তা ছাড়পত্র: ভর্তি হওয়া প্রার্থীদের নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে কোর্সের জন্য চূড়ান্তভাবে যোগ্য হিসেবে বিবেচিত হবে।
১০. ক্লাস শুরুর তারিখ: চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ০১ জুলাই থেকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এমআই/