স্মৃতিসৌধে, শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধা
মেডিভয়েস রিপোর্ট: মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধে ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সূরা ফাতেহা পাঠ করা হয়। এ ছাড়াও সমাধি প্রাঙ্গনে ড্যাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসুচি পালন করা হয়।
ড্যাবের মহাসচিব মো. জহিরুল ইসলাম শাকিল গণমাধ্যমকে বলেন ড্যাব চিকিৎসাসেবার পাশাপাশি জাতীয় যেকোন দূর্যোগে আগায়ে আসে। ১৬ ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, জিয়াউর রহমানের ও খালেদা জিয়ার জন্মদিন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীসহ বিএনপির বিভিন্ন জাতীয় দিবস আমরা পালন করি। এই দিবসগুলোতে আমরা পুষ্পস্তবক অর্পনের পাশাপাশি দুস্তদের বিনামূল্যে চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প করি এবং ওষধ বিতরণ করি।
এছাড়া ব্লাড ডোনেশন, গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয় অথবা খাদ্য বিতরন করা হয়। এবার আমরা এখানে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসুচি পালন করতেছি।
তিনি আরও বলেন আমরা আগামীতেও এই কর্মসূচি অব্যাহত রাখবো। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য বিষয়ে জনগনকে যে ইশতেহার দিয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য ড্যাবের পক্ষ থেকে সর্বাত্নক চেষ্টা থাকবে এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে জনগনের দৌড়গোড়ায় পৌছাতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাবো।