ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অন্তত ৫৮, ক্ষতিগ্রস্ত বহু ভবন
মেডিভয়েস রিপোর্ট: ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আজ শুক্রবার (১৩ মার্চ) ভোরে (বৃহস্পতিবার দিবাগত রাত) ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।
ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানায়, উত্তরাঞ্চলীয় শহর জারজিরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এতে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যায়। পরে উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং সেখানে উদ্ধার তৎপরতা চালান।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, তাদের প্যারামেডিকরা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছেন।
জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী এক নারী রয়েছেন। তাঁর পিঠে স্প্লিন্টার লেগেছে, তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া কাঁচের আঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরীও আহত হয়েছে।
ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাস্তায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এরপরই ক্ষয়ক্ষতির এ ঘটনা ঘটে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একই সময় দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলের দিকে হামলা চালাচ্ছে বলে উল্লেখ করা হয়।
গত কয়েক দিন ধরে ইরান এবং লেবাননভিত্তিক ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
সূত্র: সিএনএন
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা