০৫ মার্চ, ২০২৬ ০৩:২১ পিএম

সরকারি চিকিৎসক ডিউটির সময় চেম্বার করলে লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি চিকিৎসক ডিউটির সময় চেম্বার করলে লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি হাসপাতালে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত চেম্বার করলে চিকিৎসকের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) লাইসেন্স স্থগিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সরকারি ওষুধ যেন সাধারণ মানুষ পায় এবং কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি চলছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, শরীয়তপুরের চিকিৎসক হাজিরা খাতায় স্বাক্ষর করে স্থানীয় আধুনিক সিটি হাসপাতালে প্রাইভেট চেম্বারে রোগীর দেখার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয় ডা. রাজেশ মজুমদারকে। তার ঘটনা থেকে অন্যান্য চিকিৎসকদের শিক্ষা নিতে আহবান জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এই ঘটনার প্রেক্ষিতে ডা. রাজেশ মজুমদারকে কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না—সে বিষয়ে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি তাঁর চিকিৎসা সনদ (লাইসেন্স) ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যসেবা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য সেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগ দেবে সরকার। যার মধ্যে ৮০ শতাংশই হবেন নারী।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক