২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:০১ পিএম

ফের ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা

ফের ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিট ২৪ সেকেন্ডে আঘাত হানা এ ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সেবারও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প এবং ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৪৬২ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে কক্সবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় তুলনামূলকভাবে বেশি কম্পন অনুভূত হয়।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক